মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে পালন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ তাজুল ইসলাম, এমফিল, পিএইচডি, এইসি স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রণাঙ্গনের স্মৃতি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. ওয়ালিউল ইসলাম, বীর প্রতীক।
শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং সকল শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও দেশের সুখ সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।