প্রতিষ্ঠানের বাসের রুটসমূহ ও অভিভাবকের গেট পাস নিয়মাবলি

প্রতিষ্ঠানের বাসের রুটসমূহ ও অভিভাবকের গেট পাস নিয়মাবলি


১।  মোহাম্মদপুর রুট   :   মোহাম্মদপুর রোডের বাস স্টপেজ সমূহ  --

শ্যামলী ক্লাব মাঠ   →   হক সাহেবের গ্যারেজ           বাদশাহ ফয়সাল স্কুলের সামনে     →   আদাবর থানা    →    সূচনা কমিউনিটি সেন্টার       →       শিয়া মসজিদ       →       নূর জাহান রোড     →     মোহাম্মদপুর বাসস্ট্যান্ড    →     সিটি হাসপাতাল      →      লালমাটিয়া   →       শংকর বাসস্ট্যান্ড          →       ধানমন্ডি ১৫            কলেজ 
 

 

২।   মিরপুর রুট   :  মিরপুর রোডের বাস স্টপেজ সমূহ --

 
আগারগাঁও তালতলা    →    শেওড়াপাড়া      →     কাজীপাড়া       →      মিরপুর ১০       →      মিরপুর ২      →      মিরপুর ১      →        চাইনিজ     →     আনসার ক্যাম্প       →     বাংলা কলেজ       →        টেকনিক্যাল       →      কল্যাণপুর       →         শ্যামলী      →         আসাদগেট       →       ধানমন্ডি ২৭         →       শংকর        →     আবাহনী মাঠ        →         কলেজ । 
             


৩। কাঠের পুল রুট (পুরান ঢাকা) :  কাঠের পুল রোডের বাস কলেজ শাখার শুধু ছাত্রীদের জন্য 

 

প্রতিষ্ঠানের বাসে যাতায়াতের নিয়মাবলি : 
 

১।    কলেজ বাসে যাতায়াতের নিয়ম-কানুন মেনে চলা বাঞ্ছনীয়। 

২।    অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে বাসে সিট খালি থাকা সাপেক্ষে মাসের ১৫ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে। অনুমতি পাওয়ার পর শিক্ষার্থী নির্দিষ্ট তারিখে শ্রেণিশিক্ষক/প্রতিষ্ঠানের ‘পরিবহণ শাখা’ থেকে ‘ট্রান্সপোর্ট কার্ড’ সংগ্রহ করবে। 

৩।    কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদেরকে বাসে কর্তব্যরত ড্রাইভার/হেলপারকে ‘ট্রান্সপোর্ট কার্ড’ প্রদর্শন করে বাসে উঠতে হবে। ‘ট্রান্সপোর্ট কার্ড’ ব্যতিত কলেজ বাসে যাতায়াত করা নিষেধ। বাস কার্ড সাথে না থাকলে বাসে যাতায়াতকারী হিসেবে গণ্য হবে না। 

৪।    ‘ট্রান্সপোর্ট কার্ড’ কোনো কারণে হারিয়ে গেলে নিকটতম যেকোনো থানায় জিডি করতে হবে এবং জিডি কপি পরিবহণ শাখায় জমা সাপেক্ষে নতুন বাস কার্ড প্রদান করা হবে। 

৫।    কলেজ বাসে যাতায়াতের অনুমতি বাতিল করতে হলে কলেজের পরিবহণ শাখা থেকে ‘বাতিল আবেদন ফরম’ সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করে চলতি মাসের টিউশন ফি/বেতন স্লিপ/অনলাইন কপি দিয়ে বেতন পরিশোধ করে সেই কপি এর ফটোকপি ও ট্রান্সপোর্ট কার্ড ফরমের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং যেদিন থেকে অনুমতি বাতিল করতে ইচ্ছুক তার কমপক্ষে ১৫ দিন পূর্বে পরিবহণ শাখায় জমা দিতে হবে। ট্রান্সপোর্ট কার্ড জমা না দিলে বাসে যাতায়াতকারী হিসেবে বিবেচিত হবে এবং বাস বিল যথাসময়ে পরিশোধ করতে হবে। কলজে বাসে যাতায়াত সর্ম্পকতি য-েকোনো তথ্যরে জন্য অফসি কক্ষ নং-১০২ (ক)/পরবিহণ ইনর্চাজরে সাথে যোগাযোগ করতে হবে

৬।    কলেজ বাসে যাতায়াতের বিল প্রতিমাসে অনলাইন কপি/পে স্লিপ বেতনের সাথে নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে (প্রতি মাসের বাস বিল বেতনের স্লিপ বা অনলাইন পে স্লিপে উল্লেখ থাকবে)। কলেজ ক্যাম্পাসের সামনে হতে ছুটির ১০ মিনিট পরে গাড়ি ছাড়বে। নির্দিষ্ট সময়ে আসতে না পারলে নিজ ব্যবস্থাপনায় যেতে হবে।

৭।    নির্ধারিত স্টপেজ ছাড়া গাড়িতে ওঠানামা করা যাবে না। 

৮।    শিক্ষার্থী নির্দিষ্ট স্টপেজে নির্দিষ্ট সময়ের কমপক্ষে ৫ মিনিট পূর্বে অবস্থান করবে। নির্দিষ্ট সময়ের পরে গাড়ি কারো জন্য অপেক্ষা করবে না। 


পিলখানার অভ্যন্তরে চলাচলের জন্য :
পিলখানার অভ্যন্তরে বিজিবি এর বিভিন্ন গেট থেকে প্রতিষ্ঠানে চলাচলের জন্য কলেজ ক্যাম্পাসের ‘পরিবহণ শাখা’ হতে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ৬/-টাকা। সর্বনিম্ন ১০টি টিকেট সংগ্রহ করতে হবে। প্রতিদিন যেকোনো গেট থেকে প্রতিষ্ঠানে আসার জন্য একটি টিকিট এবং প্রতিষ্ঠান থেকে যেকোনো গেটে যাওয়া জন্য একটি ব্যবহৃত হবে। টিকেটের কোনো মেয়াদ নেই। অভিভাবকগণও একই টিকেট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।


অভিভাবকের গেট পাস : 
১. বাংলা মাধ্যমে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অভিভাবকদের গেট পাস প্রদান করা হয়।
২. একজন ছাত্র/ছাত্রীর জন্য সর্বাধিক দুইজন অভিভাবককে গেট পাস দেওয়া হয়।
৩. পাসের জন্য অফিস থেকে ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে।
৪. ছাত্র/ছাত্রীর পূর্ণ বিবরণ (নাম, শ্রেণি, শাখা, রোল) আবেদন ফরমে স্পষ্ট বর্ণে লিখতে হবে।
৫. তিন কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
৬. প্রতিটি গেট পাস বাবদ নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।