প্রতিষ্ঠানে আরও তিনটি LPG (Lightning Protection Grounding) সিস্টেম স্থাপন।
ইনশাআল্লাহ্ আমরা বিশ্বাস করি মোট পাঁচটি LPG সিস্টেম স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দের সুরক্ষা নিশ্চিত হবে।
(লাইটনিং প্রটেকশন গ্রাউন্ডিং হলো বজ্রপাতের সময় তৈরি হওয়া প্রচণ্ড বিদ্যুতকে নিরাপদ উপায়ে মাটির গভীরে ছড়িয়ে দেওয়ার একটি বিশেষ ব্যবস্থা। এটি মূলত একটি পথ তৈরি করে, যার মাধ্যমে বজ্রপাতের হাজার হাজার অ্যাম্পিয়ার বিদ্যুৎ ভবন বা মানুষের ক্ষতি না করে সরাসরি মাটিতে চলে যায়।)