যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত
১৬ জুলাই ২০২৬ তারিখে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় পবিত্র কোরআন তিলাওয়াত, জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।