পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্‌যাপন

পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্‌যাপন

পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্‌যাপন 
“নতুন রঙে, নতুন গানে,
নতুন সুরে, নতুন তানে,
সবাই মিলি প্রাণের টানে”
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণ রঙ, আনন্দ ও ঐতিহ্যের আবহে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল স্মরণীয় ও উৎসবমুখর।
আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়—
* বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি।
* মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ফুটে ওঠে আমাদের ঐতিহ্য ও সৃজনশীলতা
* প্রাণবন্ত বৈশাখী মেলা, শিক্ষার্থীদের উৎসাহে ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর
* সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা প্রদান
* সংক্ষিপ্ত আলোচনা পর্ব, যেখানে উঠে আসে বাংলা সংস্কৃতির গুরুত্ব ও তাৎপর্য
* বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত শিক্ষক বনাম স্টাফ প্রীতি ফুটবল প্রতিযোগিতা, যা সবার মাঝে সৃষ্টি করে উচ্ছ্বাস ও সম্প্রীতি 
 
শুভ নববর্ষ ১৪৩৩ 
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সাফল্য—এই প্রত্যাশা রইল