নটরডেম কলেজ কালচারাল ক্লাব আয়োজিত ১০ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিএনএমপিসি এর শিক্ষার্থী দুই সহোদরের অর্জনঃ
দশম শ্রেণি (ইংলিশ ভার্সন) এর শিক্ষার্থী সরকার একান্ত ঐতিহ্য সেকেন্ডারি ক্যাটাগরিতে নজরুল, উচ্চাঙ্গ, দেশাত্মবোধক, আধুনিক ও লোক সঙ্গীত- ০৫(পাঁচ)টি বিষয়ে ১ম পুরস্কার এবং রবীন্দ্র সঙ্গীতে ২য় পুরস্কার অর্জন করে।
এছাড়া অষ্টম শ্রেণি (ইংলিশ ভার্সন) এর শিক্ষার্থী সরকার উৎকর্ষ সাহিত্য জুনিয়র ক্যাটাগরিতে উচ্চাঙ্গ সঙ্গীতে ১ম, রবীন্দ্র সঙ্গীতে ২য় ও আধুনিক গানে ৩য় পুরস্কার অর্জন করে।
সঙ্গীতের বিভিন্ন ইভেন্টে ০৯ (নয়)টি পুরস্কার অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অধ্যক্ষ মহোদয় তাদের অভিনন্দন জানান। পড়ালেখার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় তাদের প্রচেষ্টার প্রশংসা করেন।